BGB Job Circular 2026: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডিজিটাল পদ্ধতিতে ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০ টা থেকে এবং চলবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০ টা পর্যন্ত।
বিজিবি সিপাহী (জিডি) নিয়োগ ২০২৬ এই চাকরিতে ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে।
Border Guard Bangladesh (BGB) 106th batch soldier (GD) Recruitment Circular 2026
আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা:
এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫০ পেতে হবে।
পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।
১৭ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
BGB Job Circular 106 Batch Qualifications

রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটের মাধমে আবেদন করতে হবে।
আবেদন শুরুর সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।