প্রোফাইল লগইন প্রয়োজন

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি Sainik Recruitment Circular 2026

অজানা কোম্পানি
শেষ
ডিফেন্স

চাকরির বিবরণ

 

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ  ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া হবে, ২০২৬ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন।

Bangladesh Army Job Circular 2026

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-১ (টেকনিক্যাল পেশায়) পুরুষ প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

ট্রেড-১ (টেকনিক্যাল পেশা) পদ সমূহ: ড্রাইভার (DVR), মেশন (MN), টেকনিশিয়ান বিয়ারিং ভেহিক্যাল TBV), অপারেটর কমিউনিকেশন ইউনিট (OCU), রাডার এন্ড কমিউনিকেশন টেকনিশিয়ান (RCT), কন্ট্রোল ইন্সট্রমেন্ট টেকনিশিয়ান (CIT)।

শিক্ষাগত/কারিগরি যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় অনুযায়ী ন্যূনতম ০৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য।
বয়স: ০১ ফেব্রুয়যারি ২০২৭ তারিখে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

শারীরিক যোগ্যতার মানদণ্ড

বিবরণ পুরুষ প্রার্থী
উচ্চতা (ন্যূনতম) • ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
• বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন (ন্যূনতম) ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) – সর্বনিম্ন উচ্চতার জন্য
বুকের মাপ (ন্যূনতম) • স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
• স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
চোখের মান ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সক্ষমতা

আবেদনের সময়সীমা: এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে ১৫ আগষ্ট ২০২৬ তারিখ এবং শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে।

আবেদন পক্রিয়া: প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।

টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে (শুধুমাত্র পুরুষ প্রার্থী)। উল্লেখ্য, টেকনিক্যাল ট্রেড (IT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড় এবং প্রার্থী যে ট্রেডএ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেজ এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTRADE CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TT DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTITRADE CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TTT DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ৩০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:

২য় এসএমএস: SAINIKYESPIN NUMBERপ্রার্থীর মোবাইল নাম্বার.  লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে  http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

স্পন্সর
শুরুর তারিখ 15 Aug 2026
শেষ তারিখ 30 Sep 2026
ক্যাটাগরি ডিফেন্স
অবস্থা ❌ আবেদন বন্ধ
বিজ্ঞাপন