Chittagong Divisional Commissioner’s Office Job Circular 2026: বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ০৩ টি পদে মোট ০৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ চাকরির খবর বিস্তারিত দেওয়া হল।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদন শুরুর সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://divctg.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১নং ও ২নং পদের আবেদন ফি ১১২ টাকা এবং ৩নং পদের জন্য ৫৬ টাকা ফি জমা দিতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।



